শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

‘ইরান ও উত্তর কোরিয়া বিশ্বের জন্য প্রধান হুমকি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tilarsan_usইরান ও উত্তর কোরিয়া বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তিনি বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে এ মন্তব্য করেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের যোগ্যতা যাচাইয়ের জন্য ওই শুনানির আয়োজন করা হয়।

আমেরিকার সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী টিলারসন তার ভাষায় বলেন, ইরান ও উত্তর কোরিয়া ‘আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে না’ বলে দেশ দু’টি বিশ্বের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।  তিনি আরো বলেন, ‘ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক চুক্তিগুলো লঙ্ঘনের’ বিষয়টি আমেরিকা উপেক্ষা করতে পারে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত হওয়ার পর টিলারসন এই বক্তব্য দিলেও গত বছর ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করার ব্যপারে আগ্রহ দেখিয়েছিলেন তিনি।  বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সিনেটরদের ভোট আকৃষ্ট করার জন্য তিনি আগ বাড়িয়ে ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন।

মার্কিন সিনেটের শুনানিতে টিলারসন বিশ্বের বিভিন্ন ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওয়াশিংটনের কিছু কিছু পদক্ষেপ বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে যাতে আর কোনো যুদ্ধ না হয় আমেরিকার উচিত সেজন্য পদক্ষেপ নেয়া। রেক্স টিলারসন বলেন, রাশিয়া সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে আমেরিকার স্বার্থ উপেক্ষা করা হয়েছে।  মস্কোর ব্যাপারে ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের নীতি স্পষ্ট করতে গিয়ে টিলারসন বলেন, “রাশিয়া ও আমেরিকা পরস্পরের শত্রু  বা মিত্র হতে পারে কিন্তু তারা কখনোই পরস্পরের ভালো বন্ধু হবে না।”

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ