বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

পড়ার উপযোগী করে ডাক্তারদের প্রেসক্রিপশন লেখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dr_adalatআওয়ার ইসলাম: এখন থেকে ডাক্তারদের প্রেসক্রিপশন লিখতে হবে পড়ার উপযোগী করে।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ দেন।

নির্দেশনা দেয়ার পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে সার্কুলার জারি করারও নির্দেশনা দেন আদালত।

প্রসঙ্গত, বিভিন্ন সময় ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন নিয়ে বিপাকে পড়তে হয় রোগীদের। প্রেসক্রিপশনে ডাক্তারদের হাতের লেখা বুঝতে না পারাই এর প্রধান কারণ। অনেক সময় ওষুধ বিক্রেতারা প্রেসক্রিপশনের লেখা বুঝতে পারবেন ধারণা করে দোকানে নিয়ে যাওয়া হলে তারাও তা বুঝতে পারেন না।

এসব বিড়ম্বনা এড়াতে ও প্রেসক্রিপশন পড়তে না পারার কারণে ভুল ওষুধ সেবনের মতো ঘটনা থেকে রেহাই পেতে এ নির্দেশনা কার্যকরি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ