সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

সিরিয়ায় অস্ত্রবিরতিকালীন সংঘর্ষ, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A boy runs as he rushes away from a site hit by what activists said were airstrikes by forces loyal to Syria's President Bashar al-Assad in the Douma neighborhood of Damascus, Syria August 24, 2015. REUTERS/Bassam Khabieh - RTS6T7U

আওয়ার ইসলাম: সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার রাতে সংঘর্ষে সাত সরকারি সেনাসহ অন্তত নয় জন নিহত হয়েছে। দেশব্যাপী অস্ত্রবিরতি  চলাকালেই  সংঘর্ষের এই ঘটনা ঘটে।

 শনিবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার ওয়াদি বারাদা এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। বিদ্রোহী অধিকৃত এলাকাটি রাজধানী দামেস্কের উত্তর-পশ্চিমে অবস্থিত। অঞ্চলটি রাজধানীর পানির প্রধান উৎস।
মানবাধিকার সংস্থাটি আরো জানায়, শুক্রবার রাতের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাত সিরীয় সেনা নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এই সংঘর্ষে দুই বেসামরিক লোকও প্রাণ হারিয়েছে। ২২ ডিসেম্বর থেকে ওয়াদি বারাদার পানির সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
অস্ত্রবিরতির মধ্যে এই সংঘর্ষে জড়িয়ে পড়ার জন্য বিদ্রোহী ও সরকারি পক্ষ একে অপরকে দায়ী করছে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ৩০ ডিসেম্বর দেশব্যাপী এ অস্ত্রবিরতি শুরু হয়। এএফপি।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ