মুফতি দিদার শফিক: কুরআন ইসলামের সংবিধান। মুসলমানের প্রতিদিনের ইবাদতের উৎস। কুরআন পাঠ ও গবেষণা মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই কুরআনের ছায়াতলেই মুমেন বান্দার প্রশান্তি। কুরআন ছাড়া ভাবা যায় না মুসলমানের জীবন। এটাই স্বাভাবিক ও ধর্মের দাবি।
কিন্তু সম্প্রতি মুসলমানদের কুরআনের প্রতি অনীহা বড়ই দুঃখজনক। কুরআন পাঠ যেন এখন আর হয়েই ওঠেনা। অনেকে তো বিশুদ্ধভাবে কুরআন পাঠও করতে পারে না। বিশুদ্ধপাঠ শেখার তেমন চেষ্টাও নেই। ধর্মের প্রতি চরম উদাসীনতা ও জীবনের প্রকৃত মর্ম উপলব্ধি নেই বলেই সমাজের এমন চিত্র ক্রমবর্ধমান ধারায় উপণীত। অথচ হাদিসের পাতায়-পাতায় সকাল-সন্ধ্যা ,রাত-বিরাতে কুরআন পাঠের নানান ফজিলত ও বরকতের কথা বর্ণিত হয়েছে। যা মূলত প্রতিদিন কুরআন পাঠের প্রতি উৎসাহ-উদ্দীপনারই বার্তা।
জীবনের অনুষঙ্গ ও ইবাদতের উৎস হিসেবে কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত ও মর্ম উদ্ধারে সচেষ্ট হওয়া প্রতিটি মুমেনের আবশ্যক দায়িত্ব। একজন মুসলমান সে যেই হোক, যে পেশায়ই থাকুক বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারা এটা ধর্মের দাবি। ইবাদত সহি-শুদ্ধ হওয়ার পূর্বশর্ত। তাই দুনিয়ার সব বিদ্যা অর্জনের আগে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা শেখতে হবে। শেখা জরুরি। কুরআনের কিছু সুরা মুখস্থ থাকতে হবে। অন্তত নামাজ শুদ্ধ হয় এতটুকু পরিমাণ সুরা শেখা তো অবশ্যই জরুরি।
তবে এখানেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। বেশি বেশি সুরা মুখস্থ করার চেষ্টা করতে হবে। কুরআনের হাফেজ হতে পারা বড়ই সৌভাগ্যের ব্যাপার। পুরো কুরআন মুখস্থ করতে না পারলেও যতটুকু পারা যায় মুখস্থ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। মুসলমানের শিক্ষা, আদর্শ ও জীবনের ভিত্তি কুরআন। তাই প্রতিটি পরিবারে মূল নীতি থাকা দরকার- ‘আমরা জীবিকার প্রয়োজনে পরবর্তী জীবনে যে পেশাই গ্রহণ করি না কেন আমাদের সূচনা ও ভিত্তি হবে আলকুরআন। ঈমান ও কুরআন শেখার পরই কেবল আমরা আমাদের সন্তানদের অন্য কোনো শিক্ষা প্রদান করব বা অন্য কোনো পেশায় নিয়োজিত করব।’ এটা ঈমানের দাবি। ধর্ম ও সুস্থ বিবেকের আবেদন।
কুরআন পাঠ অন্য কোন বই পাঠের মত বিষয় নয়। শুদ্ধউচ্চারণে পাঠ করা ঐচ্ছিক ব্যাপারও নয়। কুরআন তেলাওয়াত ইবাদতের অংশ। এ ব্যাপারে হেলা করা হলে ইবাদত কবুল হওয়ার পথে অন্তরায় হয়ে যাবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য শুদ্ধ তেলাওয়াত জরুরি।
নামাজের মাসালায় আছে।প্রত্যেক নর-নারীর ওপর কোরআন