সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

পাকিস্তানে বিস্ফোরণে চার পুলিশসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india-pakistanআওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশের গাড়ির কাছে বোমা বিস্ফোরণে বুধবার চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় উর্দু গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।

এআরওয়াই নিউজ জানিয়েছে, নিয়মিত টহল দিতে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে পুলিশের ওই গাড়িটি যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলার বানু রোডে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, অজ্ঞাত জঙ্গিরা দূর নিয়ন্ত্রণের সাহায্যে রাস্তার পাশের বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। একটি বাস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাসের জন্য অপেক্ষমান যাত্রীরাও রয়েছেন। আহতদের দেরা ইসমাইল খানের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ