বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ভূমিকম্পে কেঁপে ওঠল দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vumikompaআওয়ার ইসলাম: ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ। ছড়িয়ে পড়ল আতঙ্ক। বেলা ৩টা ১০ মিনিটে উৎপত্তি হয় ভূমিকম্পের।

কম্পন বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে এখনো ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং এর মাত্রা সর্ম্পকে জানা যায়নি।

তবে দেশের বিভিন্ন জায়গায় ভূতিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ৩৬ দশমিক ১৫ কিলোমিটার।

ইসলামি তাত্ত্বিকগণ বলেন, ভূমিকম্প মহান আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বাণী। পবিত্র কুরআন ও হাদিসে এ ব্যাপারে আলোচনা এসেছে। সতর্ক করা হয়েছে মানুষকে।

পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই। ’ সুরা বনি ইসরাইল : ৫৯। তিনি আরো বলেন, ‘বলে দাও, ‘আল্লাহ  তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম।’ সুরা আনআম : ৬৫

হাদিস শরিফেও এ প্রসঙ্গটি আলোচিত হয়েছে। বুখারি শরিফে জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যখন তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম’ আয়াতটি নাজিল হলো, তখন রাসুল সা. বললেন, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’ (বুখারি) শায়খ ইস্পাহানি রহ. এই আয়াতের তাফসির করেছেন এভাবে : ‘এর ব্যাখ্যা হলো, ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাওয়া (পৃথিবীতে ভূমিকম্প হওয়া)।’

২০১৬’র আলোচিত সাত সঙ্গীত