বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

মিয়ানমারে রোহিঙ্গা পেটানোর ভিডিও প্রকাশ; তীব্র সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga22আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা নির্যাতনের নতুন একটি ভিডিও প্রকাশের পর সেটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ওই ভিডিও নিয়ে তীব্র সমালোচনার পর ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

ভিডিওতে দেখা যায়, সারি বেঁধে বসে আছে বেশ কয়েকজন গ্রামবাসী। চারপাশে কঠোর পুলিশি প্রহরা। হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা পেটাতে শুরু করলেন এক রোহিঙ্গাকে। আরেক কর্মকর্তা এসে সরাসরি লাথি মারলেন তাঁর মুখে। এরপর অন্যদের পেটানো হলো একে একে।

মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর অত্যাচারের এই ভিডিও করেন একজন পুলিশ কর্মকর্তা। গত বছর নভেম্বরে করা ভিডিওটি পরে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ তোলপাড় শুরু হয়।

মিয়ানমার সরকার জানায়, গত বছর রাখাইন রাজ্যের মুংদো শহরে দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। তার জের ধরেই ওই অভিযান চালানো হয়েছিল।

ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার ফলে শেষ পর্যন্ত টনক নড়েছে মিয়ানমার সরকারের। রোহিঙ্গা নির্যাতনের ভিডিওটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে তারা।

রাখাইন প্রদেশের কাউন্সিলর কার্যালয় থেকে এক বার্তায় জানানো হয়, যেসব পুলিশ কর্মকর্তা আইন ভঙ্গ করেছে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, এগুলো সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ। তবে সেখানে কোনো ধরনের হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটেনি।

দেখুন ভিডিওটি

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ