বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দেওবন্দের শায়খে সানি হলেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

kamaruddin_deubondকে হচ্ছেন দারুল উলুম দেওবন্দের শায়েখে সানি? বিশ্ববরণ্য আলেমে দ্বীন, বিদগ্ধ হাদিস বিশারদ আল্লামা আবদুল হক আজমি রহ. এর ইন্তেকালের পর বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।

ছাত্র-শিক্ষক সবার মাঝেই চলছিলো নানা জল্পনা-কল্পনা৷ এ নিয়ে সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষকদের নিয়ে বৈঠকও অনুষ্ঠিত হয়৷

অবশেষে আজ বাদ মাগরিব দারুল উলুমের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানি তিরমিজি শরিফের দরস শেষে ঘোষণা করেন, ‘কাল থেকে বুখারি শরিফ ২য় খণ্ডের দরস দেবেন আল্লামা কমরুদ্দিন গৌরকপুরী।’

আল্লামা কমরুদ্দিন দেওবন্দের প্রবীণ উস্তাদদের একজন৷ তিনি প্রায় ৪০ যাবত মুসলিম শরিফ ১ম খণ্ডের দরস দিয়ে আসছিলেন৷ তিনি দারুল উলুম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিসিন আল্লামা ইব্রাহীম বলিয়াভী রহ. এর বিশেষ শাগরেদ এবং আল্লামা মাসিহুল্লাহ খাঁন জালালাবাদী রহ. ও হজরত শায়খে ফুলপুরী রহ. এর খলিফা৷

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাতে দেওবন্দের শায়েখে সানি, প্রবীন উস্তাদ আল্লামা আবদুল হক আজমি ইন্তেকাল করেন। ১ জানুয়ারি মাকবারায়ে কাসেমিতে তাকে দাফন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ