১. রোহিঙ্গা নির্যাতনের ধরন পাল্টেছে
মিয়ানমারের সশস্ত্র বাহিনী দেশটির রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গত অক্টোবর থেকে যে নিধন শুরু করেছে, ডিসেম্বরে তার ধরন পাল্টেছে।
আন্তর্জাতিক মহলে ধীরে ধীরে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় রাখাইনের উগ্র তরুণদের নিয়ে নাডালা নামের বেসরকারি বাহিনী গঠন করা হয়েছে। ওই বাহিনীকে দিয়ে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ অব্যাহত থাকায় বাংলাদেশে রোহিঙ্গাদের আসাও অব্যাহত আছে।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ঘুরে অন্তত ৫০ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর সঙ্গে কথা হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে গতকাল ও গত বুধবার বাংলাদেশে ঢোকা এই রোহিঙ্গারা বলেছে নাডালার নির্যাতন ও অত্যাচারের কথা। প্রথম আলো
২.রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশে একজন বিশেষ দূত পাঠাচ্ছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্টকে তলব করার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন।
একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গা নাগরিককে ফেরত নেওয়ার জন্য মিয়ানমারকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে ঢাকা। অন্যদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের ওপর মিয়ানমারের বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
মিয়ানমারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে পৃথক প্রতিবাদপত্র দিয়েছে সরকার। এর আগে তলব পেয়ে গতকাল দুপুরে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এ সময় পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসানের সঙ্গে তিনি সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে বাংলাদেশের পক্ষ থেকে পৃথক দুইটি প্রতিবাদপত্র তার হাতে ধরিয়ে দেওয়া হয়।
বিশেষ দূত পাঠাচ্ছেন সু চি : রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য নিজের একজন বিশেষ দূতকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র সচিব শহীদুল হক বিবিসি বাংলাকে বলেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বিশেষ দূত শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তিনি বলেন, সু চির বিশেষ দূত আসবেন বলে মিয়ানমারের রাষ্ট্রদূত আ
