বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ধন্যবাদ রকমারি-ourislam কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী
কুইজ বিজয়ী

ashraf_ali

আলহামদুলিল্লাহ৷ গতকাল রকমারি থেকে তিনশ টাকার বই পেলাম৷ ধন্যবাদ রকমারি ডটকমআওয়ার ইসলাম পরিবারকে৷

বিজয়ী হওয়া, পুরষ্কার পাওয়া মানেই খুশি-আনন্দিত হওয়ার ব্যাপার৷ সবাই খুশি হয়৷ আমিও খুশি৷ তবে আরো বেশি ভাল্লাগছে এ ভেবে আমার পরিচিত অনেককেই আওয়ার ইসলামের সাথে সংযুক্ত করতে পেরেছি৷ যাদের অনেকেরই ভার্চুয়াল জগতে বিচরণ আছে৷ কিন্তু আওয়ার ইসলামকে মোটেই চিনত না৷ অন্তত এই সিরাত কুইজের মাধ্যমে হলেও তাদের ভালভাবেই আওয়ার ইসলামকে চেনাতে পেরেছি৷

এখন অনেকেই বিভিন্ন খবরা-খবরের সূত্র হিসেবে আওয়ার ইসলামের কথা বলে৷ বিষয়টা আমার কাছে পজেটিভ মনে হয়৷ আশা করি আপনারাও আনন্দিত হবেন৷

যদিও আওয়ার ইসলামের যাত্রা বেশিদিন হয়নি৷ এইতো গত পহেলা রমযান থেকে শুরু৷ শুরুটাও এক ভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে৷ জেলায় জেলায় গাছ লাগানো দিয়ে৷

রোকন রাইয়ান ভাইকে চিনি মূলত 'লিখনীর' মাধ্যমে৷ তারুণ্যতে বইপোকাদের দল পড়েছি৷ বন্ধু পরিবহন ও পড়েছি৷ গত বছর এশিয়ান রেডিওতে কলরবের পবিত্র সুর বাই কলরবে প্রথম ভয়েজ শুনেছি৷

হুমায়ুন আইয়ুব ভাইকে চিনতাম না৷ কিন্তু মাস দেড়েক আগে জামিয়া রাহমানীয়ার সাহিত্য কোর্সে উনার ক্লাসের ছাত্র ছিলাম৷ সত্তিই উনার কথাগুলো শুনে মুগ্ধ হয়েছি৷ প্রেরণা পেয়েছি। সবার জন্য প্রার্থনা- আপনারা যেন অনেকদূর  এগিয়ে যেতে পারেন।

ডিএস

রকমারি থেকে এরকম গিফট আপনি পেতে পারেন, অংশ নিন সিরাত কুইজে...

ashraf_ali2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ