বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

`সোশ্যাল মিডিয়া আমর বিল মা'রুফের উত্তম জায়গা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img19475934দিদার শফিক: সমাজে ‘আমর বিল মা’রুফ ও নাহি আনিল মুনকারের’ ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে স্যোশাল মিডিয়া।

শাবিস্তানের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের প্রসিদ্ধ আইনবিদ মুহাম্মদ জাওয়াদ ইখওয়া জাদগান এ কথা বলেন।

তিনি বলেন, সময়টা তথ্য-প্রযুক্তির। ভার্চুয়াল জগৎ সম্পর্কে মানুষ এখন উৎসুক। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখন  ইন্টারনেট ব্যবহার করেই সময় কাটায়। সামাজিক যোগাযোগ মাধ্যমকে যদি ইতিবাচক কাজে ব্যবহার করা হয় নিঃসন্দেহে সামাজিক যোগাযোগ মাধ্যমও ‘সৎ কাজের আদেশ ও মন্দ কাজের বারণ’ গোছের একটি দাওয়াতি মাধ্যমে পরিণত হবে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের শর্তাবলি অক্ষুন্ন রেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সৎকাজ ও কল্যাণের পথে আহ্বান এবং অসৎ ও মন্দ কাজে নিষেধ করার দাওয়াতি কাজ সুচারুভাবে আঞ্জাম দেওয়া যেতে পারে।

সোশ্যাল মিডিয়াকে দাওয়াতি মিশন হিসেবে ব্যবহার করার আগে কিছু বিধিনিষেধ উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মন্দ দিক এড়িয়ে চলতে হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বলা, পরনিন্দা করা, সুদগ্রহণ ও দম্ভ প্রদর্শন মন্দ দিক। এছাড়া আরও এমন কিছু মন্দ বিষয় আছে যা প্রাণ হরণকারী বিষের মতো ক্ষতিকর। সোশ্যাল মিডিয়া ভাল-মন্দের পাঠশালা। এখান থেকে ভাল জিনিসের পাঠ নিতে হবে আর মন্দ জিনিসকে এড়িয়ে যেতে হবে।

স্যোশ্যাল মিডিয়ায় যারা মন্দ বিষয়ের চর্চা করে তাদের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, যে সমাজে একজন মাদক ব্যবসায়ী বা একজন মাদকসেবী আছে আল্লাহ না-করুন,কিন্তু এটাই বাস্তব সে সমাজে মাদক ব্যবসা ও সেবন ব্যাপকতা লাভ করে। আর সে সমাজের সদস্যরা অক্ষম ও অকেজো হয়ে পড়ে। ফলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তারা কোন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে না। তাই সোশ্যাল মিডিয়াকে কল্যাণের পথে ডাকার মাধ্যম বানাতে হলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।

সূত্র: শাফাকনা ডটকম

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ