শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রবিউল আউয়াল উপলক্ষে ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনে’র নানা উদ্যোগ জমজমকে ঘিরে জনবসতির সূচনা হবিগঞ্জে পুনরায় গ্যাস সরবরাহ চালু জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

আহসান জাইফের তিনটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahsan_jaif

আহসান জাইফ

অনুসন্ধান

আমাদের, এই বেদনা নিঃসৃত
বিষাদময় শহরে
আমি কতগুলো, শরপিল, ধুসরিত
রাস্তা দেখি
সেখানে আমি পথ খুঁজে পাইনা,
সেই রাস্তায়, আমি, পিপড়ার মত
সারিবদ্ধ,
অগনিত লোকের পর লোক দেখি,
চারপাশে মানুষ দেখি না।

লা মাউজুদা ইল্লাল্লাহ

আমার, এই ক্ষয়িষ্ণু দেহের, মৃত্তিকা মেশা
শরীরের সৌষ্ঠব,
কিংবা তারও গভীরে বাস করা
অপার্থিব আত্মা,
আমি যখন, আমার ভেতর,
ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে, বেড়ে উঠতে দেখি
ভিন্ন অস্তিত্বে
ভুলে যাই নিজের পরিচয়, নিজের কি নাম!
হৃদয়ের গহ্বর হতে ওঠে আসে, নুর দিয়ে বিধৌত
সুডৌল রাস্তা।

আমি কি তবে আমি নই?
আমার ভেতরে তবে অন্য কারোর বসবাস
কেউই কি তবে প্রকৃত অরথে কেও নয়?
মায়ার খেলায় আবদ্ধ এই জগত, আমার চারপাশ?

ক্ষয়িষ্ণু, স্বল্পায়ু, মরণশীলতা
দিয়ে ভরা,আমাদের সামাজিক বলয়কে ছিন্ন
করে তোলা,
এ এমন অপার্থিব, ঐশ্বরিক, আধ্যাত্মিক জায়গা,
যেখানে, আমি, কিংবা
আমরা, আল্লাহ নামক
প্রগাঢ় মাশুক ছাড়া, জড়-অজড় ভিন্ন কোন
অস্তিত্বে, বিশ্বাস করি না।

আমাগো,ইসলাহি জীবন

আমরা, কেও কেও হয়ত
জন্মেছিলাম,
সমাজ বৈপ্লবিক চিন্তার ভ্রুণ হতে,
উজ্জ্বল সুশীল বিকাশে,
তারপর হেলে পড়তেই দুপুরের রোদ,
আমরা স্বতঃস্ফূর্ত কয়েকজন মদ্যপ,
বৃত্তীয় জীবনের গায়ে মুতে দিতে দিতে
হাটছি,আমাদের অভূতপূর্ব, অথর্ব
কাব্যিক আকাশে।

জেএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ