সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

আইএসের সঙ্গে সংঘর্ষে ১৪ তুর্কি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky_isআওয়ার ইসলাম: তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আল-বাব শহরে আইএস-এর সঙ্গে সংঘর্ষ হয় তুর্কি সেনাদের। এ সংঘর্ষে ১৪ জন তুর্কি সেনা সদস্য নিহত এবং আরও ৩৩ সেনা সদস্য আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের সেনাবাহিনী।

বুধবার আইএস-এর সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ বছরের আগস্টে আল-বাব শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুর্কি সেনাবাহিনী। আইএস-এর সঙ্গে সংঘর্ষে এটাই তুরস্কের সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার আইএস-এর সঙ্গে সংঘর্ষে ১৩৮ আইএস জঙ্গিও নিহত হয়েছে। এসময় জঙ্গিরা একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে তুর্কি সেনা সদস্যরা নিহত হন।

তুর্কি সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় শহরটিতে আইএস-এর প্রতিরোধ ভেঙে পড়েছে। সূত্র: বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ