বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

জাতিসংঘের নতুন মহাসচিবের শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

guteresআওয়ার ইসলাম: জাতিসংঘের নতুন মহাসচিব হিসাবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী এন্টনিও গুতেরেস।

সোমবার সাধারন পরিষদের ১৯৩ সদস্যের সামনে জাতিসংঘ সনদের পান্ডুলিপিতে হাত রেখে নবম মহাসচিব হিসাবে শপথ নেন তিনি। জানুয়ারির প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করবেন গুতেরেস।

৬৭ বছর বয়স্ক গুতেরেস তার পূর্বসূরি বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ৭২ বছর বয়স্ক দক্ষিণ কোরীয় নাগরিক বান কি মুন-দুইবার পাঁচবছর মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন।চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে জাতিসংঘের ৮ম ও বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় মেয়াদ।

নতুন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস একজন পর্তুগীজ রাজনীতিবিদ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সাবেক কর্মকর্তা ইউরোপের শরণার্থী সমস্যা মোকাবেলায় তিনি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত তিনি দশ বছরের জন্য জাতিসংঘের ইউএনএইচসিআর প্রকল্পে দায়িত্বরত ছিলেন। ৬৬ বছর বয়সী এই সমাজতন্ত্রী ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তিজীবনে একজন প্রকৌশলী। গুতেরেস ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ ভাষায় দক্ষ।

আরআর