মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

পর্নো দেখলেই ফাঁস করা হবে পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no_pornআওয়ার ইসলাম: দেশীয় পর্নো সাইটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আর বিদেশি পর্নো সাইটগুলোতে প্রবেশ করে পর্নো দেখলে তার পরিচয় ফাঁস করে দেওয়ারও উদ্যোগ নেয়া হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে নিজ কক্ষে তারানা হালিম বলেন, এ ব্যাপারে কমিটি গঠন করে দিয়েছি। কমিটি আমাদের কাছে যে পেইজগুলোর তালিকা পেশ করবে আমরা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। তিনি আইএসপি লাইসেন্সধারীদের উদ্দেশে বলেন, যে সাইটগুলো দেশের মধ্যে জেনারেট করছে তারা যেন সেগুলো ব্লক করে দেন। ব্লক করা না হলে গ্রাহক বৃদ্ধি পায়।

তিনি বলেন, বাইরে থেকে জেনারেট হওয়া সাইটগুলো সব বন্ধ করা সম্ভব নয়, কিন্তু দেশীয় পর্নো সাইটগুলো ৭০-৮০ ভাগ বন্ধ করতে পারলেও বেশ কাজ হবে। এছাড়া পর্নো দেখা প্রতিরোধে পর্নো সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশেরও চিন্তা রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন,  ‘যে সাইটগুলো আর্ন্তজাতিকভাবে উৎপাদন করা হচ্ছে সেগুলোতে কেউ প্রবেশ করলে কে কে প্রবেশ করেছে তা প্রকাশ পায় এমন কোন মেকানিজম করতে পারি কিনা ভেবে দেখছি। ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকেই বানোয়াটভাবে প্রবেশ করতে পারবেন। অন্তত কেউ প্রবেশ করলে তার নাম পরিচয় প্রকাশিত হওয়ার ভয়েও কিন্তু পর্নো দেখবে না। এটা করার পরিকল্পনা করছি। কমিটিকে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে বলেছি। যা প্রয়োগ করলে সুবিধা হবে তাই ব্যবহার করবো।

উল্লেখ্য, ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়্। উক্ত সভায় পর্নো সাইট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।এ ব্যাপারে একটি কমিটি গঠন করে নির্দেশ দেয়া হয় ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ