বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার ভিডিও প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga20আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর চালানো নৃশংস গণহত্যার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি টিভি চ্যানেল। ওসমান গণি নামে এক শিক্ষক মোবাইল ফোনে ধারণ করে ওই ভিডিওটি আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠায় বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকা।

ভিডিওতে দেখা যায়, ৩ শতাধিক রোহিঙ্গাকে প্রথমে সেনা সদস্যরা গুলি করে হত্যা করে। এরপর মৃতদেহে আগুন ধরিয়ে দেয়া হয়। ভিডিওতে দেয়া সাক্ষাৎকারে এক রোহিঙ্গা নারী তার নিজের চোখে দেখা নৃশংস হত্যাযজ্ঞের বর্ণনা দেন। তিনি বলেন, সেন্যরা গ্রামে ঢুকে একে একে গুলি করে ও পিটিয়ে পুরুষদের হত্যা করে। আর নারী ও কিশোরীদের ধরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

গত অক্টোবরে বাংলাদেশ সীমান্তে টহল দেয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় মিয়ানমারের ১০ সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) নিহত হয়। এরপর রাখাইন রাজ্যের সংখ্যালঘু গোষ্ঠী মুসলিম রোহিঙ্গাদের উপর নির্বিচারে গণহত্যা, হত্যা ও ধর্ষণ-নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী।

এছাড়া, ভিডিও ফুটেজে দেখা যায়, রাখাইনে গ্রামের পর গ্রাম হেলিকপ্টার গানশিপ দিয়ে জ্বালিয়ে দিচ্ছে সরকারি বাহিনী। দিশেহারা মানুষ পাগলের মতো ছুটছে। এ অবস্থায় তাদের উপর হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করে হত্যা করছে।

এমকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ