বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

টিআইবির দুর্নীতি বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tibআওয়ার ইসলাম: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ বছর ‍দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি আমাদের সমাজে বড় ধরণের একটি ব্যাধি হিসেবে কাজ করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নৈতিকতা বিবর্জিত জীবনই দুর্নীতি মুক্ত বাংলাদেশের অন্তরায়। তাই তরুণদের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

তারা আরো বলেন, নতুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। প্রাথমিক পর্যায়ে এর কুফল সম্পর্কে সচেতন করা গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে।

এ সময় বক্তারা দুর্নীতি রোধে বিভিন্ন জনসচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজনের ওপরও জোর দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ