বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শিশুদের পিঠে ব্যাগ নিষিদ্ধ করল হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

scool_bagআওয়ার ইসলাম: সদ্য স্কুলে যাওয়া অর্থাৎ প্রাক-প্রাথমিকের শিশুদের কাঁধে-পিঠে কোনো ধরনের বইয়ের ব্যাগ চাপানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

একই সঙ্গে শিশুরা যখন প্রাথমিক শিক্ষা শুরু করবে, তখন তার শরীরের ওজনের ১০ ভাগের এক ভাগ সমান ওজনের বইয়ের ব্যাগ দেয়া যাবে শিশুর কাঁধে।

বুধবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়ে আইন প্রণয়ন করতে হবে। একই সঙ্গে আইন প্রণয়নের আগে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই প্রজ্ঞাপনটি রায় হাতে পাওয়ার এক মাসের মধ্যেই জারি করতে হবে।

স্কুলে শিশুদের ব্যাগ বহন নিয়ে ২০১৫ সালে রিট করেন হাইকোর্টের তিন আইনজীবী মাসুদ হোসাইন দোলন, মোহাম্মদ জিয়াউল হক ও আনোয়ারুল করিম। এরপর ওই বছরের ১১ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ