বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রোহিঙ্গা ইস্যুতে এগিয়ে এল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga16আওয়ার ইসলাম: মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু সমাধান করতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য মিয়ানমারকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে দেশটি। মিয়ানমারও ইন্দোনেশিয়ার এ সমর্থনকে স্বাগত জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট জানায়, রোহিঙ্গা ইস্যুতে যে জটিলতার সৃষ্টি হয়েছে সে ব্যাপারে খোলামেলা আলোচনায় বসবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে বেশ কয়েকবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সুচি ইন্দোনেশিয়া সফরের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের কাছে তীব্র সমালোচনার মুখে পড়ে সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

চলতি বছরের ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তে অবস্থিত একটি পুলিশ পোস্টে হামলা চালানো হয়। এ হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে দেশটির সেনাবাহিনী। এরপরই রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়ন শুরু হয়। মিয়ানমারের লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানায়, ব্যাপকহারে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে, তাদের ধর্ষণ, যৌন হয়রানি, নির্যাতন ও হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার রোহিঙ্গাকে নিজেদের আবাস থেকে বিতাড়ন করা হয়েছে। চলমান সংঘাতের কারণে ৭০ হাজারেরও বেশি নিরপরাধ রোহিঙ্গা খাবারের কষ্টে ভুগছে। কোনো ধরনের সহায়তাই পাচ্ছে না তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ