শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১ মাস কারাভোগের পর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chobiআওয়ার ইসলাম: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তবে হয়ে ১১ মাস কারাভোগের পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ।

 মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম বিষয়টি মিডিয়াকে জানিয়েছেন।

অভিযুক্ত ওই তিন শিক্ষার্থী হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল।

তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘ওই ৩ ছাত্রের জঙ্গি সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই মামলা থেকে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’

২০১৫ সালের ২৬ ডিসেম্বর রাতে জেএমবির নিহত কমান্ডার ফারদিনের সঙ্গে ওই তিন ছাত্রের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরে তিন ছাত্রের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ