বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রওজা জিয়ারতে যাচ্ছেন নতুন পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamar_javedআমিন ইকবাল: পবিত্র উমরা পালন ও নবী মুহাম্মদ সা. এর রওজা মোবারকে সালাম জানাতে সোমবার সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। খবর দৈনিক পাকিস্তান উর্দুর

সৌদি আরবে পবিত্র উমরা পালনের সৌভাগ্য অর্জনের জন্য হারামানাই শরীফের উদ্দেশে সোমবার রওয়ানা হয়েছেন নতুন সেনাপ্রধান কামার জাভেদ। সেখানে পৌঁছে মদিনায় যাবেন তিনি। মদিনার ‘রওজা মোবারক’ (নবীজির মাজার)-এ সালাম পেশ করবেন।

পাকিস্তানের নিরাপত্তা এবং নিজের দায়িত্ব যথাযথ পালনের লক্ষ্যে কাবা শরীফের সামনে বিশেষ দোয়া করবেন তিনি।

দেশে ফেরার আগে সৌদি আরবের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে নতুন সেনাপ্রধানের। নভেম্বরের ২৯ তারিখ পাকিস্তান সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ