বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নতুন নোটে প্রাণীর চর্বি! ক্ষুব্ধ ব্রিটেনের হিন্দুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

5-pound-noteআওয়ার ইসলাম: নতুন নোটে রয়েছে প্রাণীর চর্বি৷ তাই অবিলম্বে বাজার থেকে তুলে নিতে হবে নতুন পাঁচ পাউন্ডের নোট৷ ব্রিটেনে এখন এই নতুন পাঁচ পাউন্ডের নোট নিয়ে ক্ষুব্ধ ব্রিটেন হিন্দু ফোরাম৷

ফোরামের আধ্যাত্মিক কমিশনার তথা সেখানকার ইস্কন মন্দিরের কর্ণধার শ্রী গৌরীদাস জানিয়েছেন, প্রাণীহত্যা করে তার চর্বি ব্যবহার করা অন্যায়৷ এবং সেই চর্বি ব্যবহৃত মুদ্রা ব্যবহার করা ও নিজের কাছে রাখাও একপ্রকার পাপ৷ ফোরামের দাবি, এই নোট বিরোধী আন্দোলন বিদ্বেষপরায়ণ নয়, কিন্তু নতুন নোটকে অগ্রাহ্য করাই তাদের মূল উদ্দেশ্য৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই টুইটারে নোট সম্পর্কিত তথ্য উঠে আসার পরই হিন্দু ফোরাম নোট বাতিলের দাবিতে ব্রিটেন জুড়ে বিভিন্ন নিরামিষভোজী সম্প্রদায়কে এগিয়ে আসার আবেদন করেছে৷ এমনকি সই সংগ্রহ অভিযানেও নেমেছে তারা৷ ‘নতুন নোট থেকে চর্বি হটাও’ নামে এই অভিযানে ইতিমধ্যে প্রায় ১.২৬ লক্ষ মানুষ স্বাক্ষর করেছেন৷ এই সংখ্যা দেড় লক্ষ ছুঁলেই ব্রিটেনের বিভিন্ন ব্যাঙ্কে স্মারকলিপি পাঠানো শুরু করবে ফোরাম৷

উল্লেখ্য, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছবি দেওয়া এই নতুন নোট চলতি বছরের সেপ্টেম্বর মাসেই চালু হয়েছে৷ অন্যদিকে, কেমব্রিজ-সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরের নিরামিষ ক্যাফেগুলি এই নতুন নোট নিতে অস্বীকার করতে শুরু করে দিয়েছে৷ তাদের বক্তব্য, যেখানে কোনও আমিষ খাদ্যই পরিবেশন করা হয় না সেখানে এই নোটও গ্রাহ্য করা হবে না৷ যদিও অস্ট্রেলিয়ান নোট প্রস্তুতকারক সংস্থা গোটা ঘটনাটিকে হাস্যকর আখ্যা দিয়েছে৷

-সংবাদ প্রতিদিন, কলকাতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ