শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম

ক্ষুধার তাড়নায় এসব কী করছে মার্কিন তরুণীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ttttttttttttttttttttttt

আওয়ার ইসলাম : শুনলে অবাকই লাগার কথা যে বিশ্বের অন্যতম ধনী দেশের তরুণীরা খাবারের বিনিময়ে যৌনকর্মীর ভূমিকায় নেমে পড়েছেন। কিন্তু ওয়াশিংটনভিত্তিক আরবান ইন্সটিটিউট (ইউআই)-এর এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গত তিন বছরে ১৩ থেকে ১৮ বছর বয়সী ১৯৩ তরুণ-তরুণীর সঙ্গে কথা বলেছেন গবেষকরা। পোর্টল্যান্ডের এক তরুণী ইউআই-এর গবেষকদের বলেছেন, মনে হয় নিজেকেই বিক্রি করছি। কিন্তু অর্থ বা খাবার পেতে আপনি যা দরকার তাই করবেন।

সাম্প্রতিক আদমশুমারির ফলাফল উদ্বৃত করে ওই গবেষণায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ থেকে ১৭ বছর বয়সী ৬৮ লাখের মতো তরুণ-তরুণী নিয়মিত পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাদের মধ্যে ৩০ লাখ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যুক্তরাষ্ট্রে গরীবদের জন্য বিনামূল্যের ফুডব্যাংক থাকলেও অনেকে, বিশেষ করে অপ্রাপ্তবয়স্করা সেই সুযোগ থেকে বঞ্চিত থেকে যায়।

ফলে খাদ্যের আশায় 'বিকল্প' খুঁজতে সম্ভ্রব বিনিময় করছে তারা।

সূত্র: কলকাতা২৪।

আআ