বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ডিসেম্বরে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vomi3

আওয়ার ইসলাম :  চলতি মাসের পাঁচটি তারিখ উল্লেখ করে বাংলাদেশে ভূমিকম্পের শঙ্কার বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে আর্থকোয়েকপ্রেডিক্ট ডট কম নামে একটি ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট।তারা বলছে চলতি ডিসেম্বরেই নাকি বাংলাদেশে রয়েছে পাঁচটি ভূমিকম্পের শঙ্কা! তাও একেবারে দিন-তারিখ উল্লেখ করে!  ।

ওয়েবসাইটটি জানায়, সংস্থাটি একটি পরিবর্তিত ফিবোনক্কি ডুয়েল লুকাস (এফডিএল) পদ্ধতির সাহায্যে ভূমিকম্পের শঙ্কা নিরূপণ করেছে। এই পদ্ধতিতে স্থানীয় ও বৈশ্বিক ভূমিকম্পের শঙ্কা নিরূপণে সঠিক ভবিষ্যদ্বাণীর হার অনেক বেশি।

ডিসেম্বরে বাংলাদেশের ভূমিকম্পের শঙ্কা সম্পর্কে দেওয়া ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, তাদের নিরূপণের পদ্ধতি অনুযায়ী এ মাসে বাংলাদেশে বড় ভূকম্পনের শঙ্কা খুব কম। তবে ডিসেম্বরের ২, ৫, ১২, ১৬ ও ২২ তারিখে মৃদু ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ৪-এর কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এফডিএল পদ্ধতিতে ভূমিকম্পপ্রবণ এলাকার ভূমিকম্পের সময় এবং মাত্রার ওপর নির্ভর করে এই ভবিষ্যদ্বাণী করা হয়।

প্রতিবেদনে বাংলাদেশের তথ্যপ্রাপ্তি সম্পর্কে উৎস খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের শঙ্কাকে নিয়মানুগ ভবিষ্যদ্বাণী হিসেবে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

তবে সংস্থাটি এই ভবিষ্যদ্বাণীর কোনো দায় বহন করতে নারাজ। এটি কেবল এফডিএল তত্ত্বের ওপর ভিত্তি করে দেওয়া একটি ভবিষ্যদ্বাণী বলে উল্লেখ করা হয়।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ