বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি সু চির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shuchi3আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ইতিমধ্যেই তার সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে দাবি করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।

সিঙ্গাপুরে সরকারি সফরকালে চ্যানেল নিউজএশিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সু চি গত শুক্রবার এসব কথা বলেন।
রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় পরাদর্শদাতা অং সান সু চি বলেছেন, তিনি রাখাইন রাজ্যে পরিস্থিতির উন্নত করতে চান।
রাখাইনে সেনা নির্যাতন বিষয়ে বরাবর নিশ্চুপ থাকা সু চি বৌদ্ধ ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কেই দায়ী করেন।
তিনি বলেন, “তবে সব সময় অসন্তোষ প্রকাশ না করে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আমাদের সহায়তা করে, আমি সেটার প্রশংসা করব।”
সু চি বলেন, “কেবল মুসলিমরাই আতঙ্কিত ও উদ্বিগ্ন নয়। রাখাইনরাও উদ্বিগ্ন। তারা উদ্বেগে আছে এ কারণে যে, শতকরা ভিত্তিতে রাখাইন জনসংখ্যা কমে যাচ্ছে এবং অবশ্যই আমরা অস্বীকার করতে পারি না যে, দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আমরা এটা (সম্পর্ক) উন্নত করতে চাই।”
এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ