শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম

চীনে আরবি শিক্ষা কোর্স চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imagesআওয়ার ইসলাম: সৌদি আরব পূর্ব এশিয়ায় আরব সংস্কৃতি প্রসারে আগ্রহী হয়ে উঠেছে।
এ লক্ষ্যে দেশটি চীনে প্রথমবারের মতো একটি আরবি শিক্ষা কোর্স চালু করতে যাচ্ছে।
সৌদি লেখক ও অ্যাক্টিভিস্ট নাসরিন কাওয়াস একথা জানান।
নাসরিন তার লেখালেখির মাধ্যমে চীনে সৌদি সংস্কৃতি পরিচিত করে তুলছেন।
তিনি বলেন, সংস্কৃতিক ব্যবধান ঘোচানোর লক্ষ্যে ওএসএএস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি ব্যাপক গবেষণা ও সমীক্ষার মাধ্যমে এ কোর্সটি প্রণয়ন করে।
তিনি বলেন, চায়না সংস্কৃতির শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ৭ বছর ধরে গবেষণার পর তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে চীনা ভাষায় শিক্ষা সংক্রান্ত পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে পাঠদান ও শিক্ষন সংক্রান্ত বিভিন্ন পদ্ধতির পাশাপাশি বিশেষ কিছু বিষয়ে বিবেচণায় নিতে হবে।
আর সে অনুযায়ী তারা চায়না সংস্কৃতির উপযোগী করে আরবী ভাষা শিক্ষার বইয়ের একটি সিরিজ তৈরি করেছেন।
নাসরিনকে তার এ গবেষণা ও সমীক্ষার জন্য চীনা রাষ্ট্রদূত ২০১৬ সালের এপ্রিল মাসে তাকে সম্মানিত করেন।

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ