বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নও মুসলিমদের অর্থ সহায়তা দিল রিসালাতুল ইনসানিয়াহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

risalatul_insania2আওয়ার ইসলাম: ওদের বাবা নেই। মা নেই। নেই পরিবার। ইসলাম গ্রহণের পর সব ছেড়েছেন। মাদরাসায় পড়ছেন সঠিক দীন শেখার উদ্দেশ্যে।

এমন কয়েকজন 'নও মুসলিম' শিশু-কিশোরের হাতে আজ বাদ আসর মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা'র মেহমানখানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ' এর পক্ষ থেকে  নগদ অর্থ প্রদান করা হয়।

শিশুদের হাতে অর্থ তুলে দেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী ও মারকাযুত দাওয়াহ ওয়াল ইরশাদ, ঢাকার আমীনুত তা'লীম মুফতি রিজওয়ানুল হক রাহমানী।

বাবা-মার স্নেহ বঞ্চিত এ শিশুরা নগদ সহযোগিতা পেয়ে আনন্দিত হয়। অর্থ বিতরণ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, আজকের মুসলমানদের অবস্থা যাইহোক, পৃথিবীর ঈমানহারা সংখ্যাগরিষ্ঠ জনগণকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব মুসলমানদেরই নিতে হবে। রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ