বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

গভর্নরের গ্রেফতার দাবিতে জাকার্তায় লাখো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indonesia3আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিস্টান গভর্নর বাসুকি তাহাজ পুর্নমাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবারের ওই বিক্ষোভে লাখো মুসলিম অংশ নিয়েছেন। ওই গভর্নর ইসলামকে অসম্মান করায় তাকে গ্রেফতারের দাবি জানিয়ে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সাদা ঢিলেঢালা ইসলামি পোশাক পরে বড় একটি পার্কে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। সে সময় তারা ইসলামি গান এবং জাতীয় সংগীত গেয়ে স্লোগান দিতে থাকেন।

এর আগেও বাসুকির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা। এ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

এর আগে নির্বাচনী প্রচারণায় ইসলাম ধর্মকে নিয়ে কটু মন্তব্য করেছিলেন বাসুকি। ফলে শুধু ইন্দোনেশিয়াতেই নয় বরং বিশ্বজুড়ে বিভিন্ন মুসলিম দেশেও এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ইতোমধ্যেই বাসুকির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে তার বিরুদ্ধে শুধু অভিযোগ গঠন করায় বিক্ষোভকারীদের ক্ষোভ থামানো যাচ্ছে না।

বিক্ষোভকারীরা ওই গভর্নরকে গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেন। জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী গারুত শহর থেকে আসা রিকি সুবাগিয়া (২৬) নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা সবাই ন্যায়বিচার চাই। আমরা চাই তাকে (গভর্নর) আটক করা হোক।’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ