বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নিরাপদে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm-shak-hasinaআওয়ার ইসলাম: হাঙ্গেরিতে রাষ্ট্রীয় সফর শেষে নিরাপদে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি সম্মেলন শেষে বুধবার রাত ১১টায় প্রধানমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশের প্রথম সরকারপ্রধান হিসেবে তিনি পানি সম্মেলনে যোগ দেন।  সম্মেলনে যোগদানের পাশাপাশি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। তাদের উপস্থিতিতে দুই দেশের মধ‌্যে তিনটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

এদিকে প্রধানমন্ত্রী হাঙ্গেরি থেকে ফিরেছেন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ, 'আকাশ প্রদীপ'-এ করে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।

বুধবার বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায় বুদাপেস্টের ফিরেন্স লিজৎ বিমানবন্দর থেকে  প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করে বিমান।

এর আগে গত রোববার সকালে ঢাকা থেকে হাঙ্গেরির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিকালে তার বুদাপেস্টে পৌঁছানোর কথা থাকলেও বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তুর্কমেনিস্তানে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান 'রাঙা প্রভাত' জরুরি অবতরণ করে।

সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রা বিরতির পর বিমান সারিয়ে নিরাপদে বুদাপেস্টে পৌঁছান প্রধানমন্ত্রী। জানা যায় বাংলাদেশ বিমান বহরের দুই ইঞ্জিনের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটিতে ‘ফুয়েল প্রেশার’ হঠাৎ কমতে শুরু করায় বিমানটি জরুরি অবতরণ করে।

এই ঘটনায় দায়িত্বে গাফিলতির কারণে বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ