বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জঙ্গি ‘আইএস’ তৈরি করেছে সিআইএ, ফাঁস হওয়া উইকিলিকস নথিতে প্রমাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-is-copyআওয়ার ইসলাম: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস) তৈরি হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রত্যক্ষ সাহায্য সহযোগিতায়। নতুন প্রকাশ করা নথিতে এ দাবি করেছে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস। তথ্যপ্রকাশের ষষ্ঠ বার্ষিকি উপলক্ষে নতুন আরো ৫ লাখ ৩১ হাজার ৫২৫টি তথ্য প্রকাশ করেছে ওয়েবসাইটি।

২০১০ সালের ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর বেশ কিছু তথ্য ফাঁস করে প্রথম বোমা ফাটিয়েছিল এই ওয়েবসাইট।

এক বিবৃতিতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, মার্কিন মদদে যেভাবে আল-কায়েদা প্রতিষ্ঠিতি হয়েছিল, ঠিক একইভাবে সিআইএ’র সহযোগিতায় আইএসএস প্রতিষ্ঠিত হয়েছে।

অ্যাসাঞ্জ বলেন, সিআইএ’র সিদ্ধান্ত মতো সোভিয়েত ইউনিয়নকে বাগে আনতে সৌদি অর্থায়নে আফগানিস্তানে  প্রতিষ্ঠিত হয় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা। আর ৯/১১ সন্ত্রাসী হামলা পরবর্তী সময়ে আফগানিস্তান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপের পর তৈরি করা হয় আইএসআএস।

বিবৃতিতে অ্যাসাঞ্জ কথা বলেছেন মধ্যপাচ্যের নানা বিষয়ে। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার পট কিভাবে পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে তুলে ধরেছেন সে কথা। তিনি বলেছেন, ইরানি বিপ্লবের পর মধ্যপ্রাচ্যে যে রক্তের খেলা শুরু হয়েছে সেটা এখনো অব্যাহত।

সূত্র: চ্যানেল আই

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ