শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

আরাকান নিয়ে মুহিব খানের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান
muhib khan

হে আরাকান!
মরবে যখন লড়েই মর,
হে আরাকান! বন্ধু প্রাণের!
আসবে বিজয়, খুব দূরে নয়,
সুর শোনো ওই বিজয়গানের।

অনন্তকাল জ্বলবে না আর
অত্যাচারীর লাল কড়াইয়ে।
রক্ত-ছাইয়ের হিসাব রাখো,
সব চুকাবো শেষ লড়াইয়ে।

বাংলাদেশের অজস্র হাত
হাত মেলাবে তোমার হাতে।
জাগবে ঈমান বঙ্গসেনার
ছুটবে তারাও প্রত্যাঘাতে।

হয়- আরাকান মুক্ত হবে,
স্বাধীন দেশের শক্তি বলে।
নয়- আরাকান যুক্ত হবে
বাংলাদেশের ঝাণ্ডাতলে।

হে আরাকান! তোমার নিশান
আঁকছি আমি নতুন করে।
যে গান তোমায় প্রাণ যোগাবে
লিখছি সে গান তোমার তরে।

ইলহাম : বাদ মাগরিব,
১৯/১১/২০১৬ শনিবার।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ