শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শোফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আপেল মাহমুদ
অনলাইন এক্টিভিস্ট

apel_mahmud

আমার কিউট বউটা কানতেছে। ঘটনা গুরুতর না। একটু আগে ও আমাকে জিজ্ঞেস করছে, শোফার কুশন কই?
-কী?
-কুশন।
-কিসের?
-শোফার।
-কিসের?
-শোফার।
-হায় খোদা। শোফা নারে সোফা।
-শোফা।
-সাকিব।
-সাকিব।
-সোফা।
-শোফা।
-সালমান।
-সালমান।
-সোফা।
-শোফা।

ইয়া মাবুদ। রক্ষা করো। এমনিতেই এ এর উচ্চারণেও সমস্যা। যেমন: মেজাজ-ম্যাজাজ, মেকাপ-ম্যাকাপ, দেহ-দ্যাহ, মেকানিক্যাল-ম্যাকানিক্যাল। এসব ঠিক করে দিলে সাথে সাথে ঠিক হয়ে যায় কিন্তু এই শোফাকে কিছুতেই সোফা করতে পারতিছিনা। এইটা ওর একার সমস্যা না। ওদের বাসার অনেকের এই সমস্যা আছে। গত ঈদে আমি আমার শালাকে টিকেট করতে বলছিলাম। ও আমাকে ফোন দিয়ে বলল, ভাইয়া বাশ নাই।

-কী?
-বাশের টিকেট নাই।
-কিসের?
-বাশের বাশের।

আমি আর কিছু কইনাই। দেখা হলে সংশোধন করে দেবো সে সুযোগও নাই। কারন এত বড় ছেলেকে বললে কী না জানি কী ভেবে বসে (স্ট্যাটাস দেখলে ঠিক করে নিও)।

বউয়ের কথায় আসি। গত সপ্তাহে সে তার মোবাইলটা আছাড় মেরে ভাঙ্গছে। আমার পানির মত সরল সোজা বউ যে কোনদিন মোবাইল আছাড় মেরে ভাঙ্গবে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনাই। ঘটনা হইলো ওর আর আমার কোন একটা বিষয়ে প্রচন্ড ঝগড়া লাগছিল। আমি অনেক চেষ্টা করেও ওকে থামাইতে পারিনাই। এক পর্যঅয়ে রেগে গিয়ে বললাম, Sick এর মত আচরন কইরোনা প্লিজ! এইটা শোনার পর বউ কিউট কইরা রাগ হইয়া কইলো, হ্যাঁ আমি শিক আমি শিক!

আর কী, ঐ সিরিয়াস মোমেন্টে আমি হাইসা দিছি। আর আমার হাসি দেইখা বউ মোবাইল আছাড় মারছে।

যাই, শোফার কুশন খুজিঁ গিয়া।

আপেল মাহমুদ এর ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ