বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

যুক্তরাষ্ট্রে তিন মসজিদে হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb613d06aaaeiar7_800c450আওয়ার ইসলাম: মার্কিন মুসলমানদের সংস্থা দ্যা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স বা কেয়ার দেশটির মসজিদগুলোর জন্য বাড়তি নিরাপত্তার দাবি করেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তিন মসজিদে মুসলমানদের হুমকি দিয়ে চিঠি দেয়ার পর এ দাবি করা হয়।

কেয়ার বলেছে, চিঠি তিনটি একই হাতের লেখা ছিল। ফটোকপি করে চিঠিগুলো ইসলামিক সেন্টার ফর লং বিচ, দ্যা ইসলামিক সেন্টার অব ক্লেরেমান্টো এবং দ্যা এভারগ্রিন ইসলামিক সেন্টার ইন সান জোস, লস অ্যাঞ্জেলসে পাঠানো হয়েছে।

এতে মুসলমানদের নোংরা ভাষায় হুমকি দেয়া হয়েছে এবং চিঠিটি ‘আমেরিকান ফর বেটার ওয়ের’ নামে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে,নগরে নতুন শেরিফ বা আইন প্রয়োগকারী কর্মকর্তা এসেছেন এবং তিনি হলেন মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে ট্রাম্প আবার ঝকঝকে তকতকে করে তুলবে বলে চিঠিতে দাবি করা হয়েছে। এত বলা হয়েছে, ‘মুসলমানদের হটিয়ে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করবেন ট্রাম্প। হিটলার ইহুদিদের যে ভাবে নিধন করেছে একই ভাবে ট্রাম্পও মুসলমানদের হটিয়ে’ দেবেন বলেও দাবি করা হয় চিঠিতে।

কেয়ারের লস অ্যাঞ্জেলস শাখার নির্বাহী পরিচালক হোসেইন আয়ালুস বলেছেন, চিঠির ঘৃণাপূর্ণ বক্তব্য মুসলমানদের হতাশ করেছে। তিনি আরো বলেছেন, ট্রাম্পের পক্ষে প্রচারণার মাধ্যমে মুসলমান বিরোধী এ মনোভাব তৈরি হয়েছে।

পুলিশ এখনো কাউকে গ্রেফতার করে নি অবশ্য এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সান জোস পুলিশ বিভাগ।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ