মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

নিউইয়র্কে শহীদ পরিবারকে উলামা কাউন্সিলের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ
নিউইয়র্ক

newyerk2

নিউইয়র্কের ওজনপার্কের আল ফুরকান মসজিদের সাবেক ইমাম ও খতীব শহীদ মাওলানা আলাউদ্দীন আখুঞ্জী ও তারা উদ্দীনের পরিবারকে ‘ইউনাইটেড ইমাম উলামা কাউন্সিল’ ইউএসএ ইনক-এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৩ নভেম্বর বুধবার বাদ মাগরিব ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল ইউএসএ এর পক্ষ থেকে দুই শহীদ পরিবারের বাসায় গিয়ে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আল ফুরকান মসজিদ ও আল আমান মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আর্থিক অনুদানের অর্থ নিউইয়র্কের ৩২টি মসজিদ থেকে অক্লান্ত পরিশ্রমে সংগ্রহ করেন ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল এর নেতৃবৃন্দ।

অনুদান প্রদানের পর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যা পরিচালনা করেন সংগঠন চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ রেফাহী ও সেক্রেটারী জেনারেল মাওলানা শাব্বীর আহমদ।

newyerk3

অনুষ্ঠানে দো'য়া পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মুকীত ও মাওলানা আজির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন মাওলানা শাইখ আসআদ আহমদ, মাওলানা আতাউর রহমান, সংগঠনের ফাইনেন্স সেক্রেটারী মাওলানা আবুল কাসেম ইয়াহইয়া, সহকারী ফাইনেন্স মাওলানা মাসুক আহমদ, মিডিয়া সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ, আবদুল হালিম, আই টিভির কর্ণধার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, আল ফুরকান মসজিদের উপদেষ্টা জনাব ছমির উদ্দীন, সেক্রেটারী জনাব আলাউর প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবার ও মিয়ানমারের নির্যাতিত মুসলমানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ