বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কুমিল্লায় ১০ মাসে ১৩২ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1426133481আওয়ার ইসলাম: কুমিল্লায় উদ্বেগজনক হারে বেড়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার, খুন ও নারী নির্যাতনের ঘটনা। চুরি, ডাকাতি, অপহরণ, চোরাচালানসহ অন্যান্য অপরাধও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জের ধরে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যার ঘটনাও ঘটেছে অনেক। প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার হলেও আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধারের তালিকা খুবই নগণ্য।

চলতি বছরের জানুয়ারি থেকে গত ১৫ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে ১৩২টি। একই সময়ে ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ডাকাতি, অপহরণ, দ্রুত বিচার, মাদকসহ অন্যান্য অপরাধে মামলা হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার।

জাগো নিউজের অনুসন্ধান ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশের মাসিক পর্যালোচনা রিপোর্টে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেলার ১৬ উপজেলার ১৭ থানায় ১৩২ খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে চুরি, ডাকাতি, নারী নির্যাতন, অপহরণ ও মাদকসহ অন্যান্য অভিযোগে মোট মামলা হয়েছে ৫ সহস্রাধিক।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ