শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

১০ মাসে নির্যাতনের শিকার ৪১৪৪ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-nari-copyআওয়ার ইসলাম: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে মোট ৪ হাজার ১৪৪ জন নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেছে মহিলা পরিষদ।

মহিলা পরিষদ বলেছে, নারীবান্ধব স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ কোনো অগ্রগতি না হওয়ায় নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নারী ও কন্যার প্রতি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের লিগ্যাল এইডের পরিচালক মাকসুদা আক্তার লাইলী। তিনি বলেন, গত ১০ মাসে ১৪টি পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তাঁরা এই পরিসংখ্যান পেয়েছেন। এতে দেখা যায়, এই সময়ের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮৭৫ জন। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ১৩৪ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪০ জনকে। উত্ত্যক্ত ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে উত্ত্যক্ত করা হয়েছে ২৪০ জনকে। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন আটজন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্যাতন করা হয়েছে ১২ জনকে এবং যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৭১ জন নারী।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ