বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শুরু হচ্ছে নরসিংদীর ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema-in-norshingdi আওয়ার ইসলাম: আগামী শুক্রবার থেকে  তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে নরসিংদীতে। ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা  এবং আগামী রবিবার  মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই ইজতেমা।

ইহকাল ও পরকালে সফলতা, কল্যাণ ও শান্তি অর্জনের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী শহরতলীর কারার চর মাঠে অনুষ্ঠিত এই ইজতেমায় যোগ দেবেন দেশ বিদেশের হাজারো মুসল্লী।

তিনদিনব্যাপী ইজতেমা উপলক্ষে মাঠে চলছে ব্যাপক সংস্কার কাজ। প্রতিদিন জেলার তাবলিগ জামায়াতের সাথী এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ স্বেচ্ছাশ্রমের কাজ করছেন। প্যান্ডেল তৈরি, মাইক স্থাপন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, রান্নাবান্নার কাজ ও অস্থায়ী শৌচাগার তৈরির কাজ শেষ হয়েছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে জেলা পুলিশ।

ইজতেমার মাঠ তৈরির তদারকির দায়িত্বে থাকা মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘৩০ হাজার মুসল্লী একসঙ্গে থাকার মতো ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এই প্যান্ডেলে এক সঙ্গে এক লাখ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন। ইজতেমা সফল করতে ৭০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি মেহমানদের জন্যও রয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যাতে যানজট না হয় সেদিকটাও বিবেচনায় রাখা হচ্ছে।’

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ