আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে মানবিক বিপর্যয়ে গোটা দুনিয়াবাসী ক্রমান্বয়ে সরব উঠছে। আন্তর্জাতিক মহলেও চলছে নানা আলোচনা সমালোচনা। আর আলোচনার প্রাথমিক সমাধান হিসেবে বাংলাদেশের সীমান্ত পথ খুলে দেওয়ার প্রসঙ্গটি উঠে আসছে বারবার । এমন পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত তা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কূটনৈতিক ডা. দেলোয়ার হোসেন ও কূটনৈতিক ওয়ালিউর রহমান।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া উচিত কিনা? বাংলাদেশের সীমান্ত পথ খুলে দেওয়ার বিষয়ে জাতিসংঘের আহ্বান মেনে নেওয়া যৌক্তিক কি? এছাড়া অং সান সু চি অমানবিক ভূমিকায় কেনো? এমন প্রশ্নের জবাবে এই দুই কূটনৈতিক মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন।

কূটনৈতিক ড. দেলোয়ার হোসেন বলেন, ‘আন্তর্জাতিক চাপ প্রয়োগ কোনো ভালো কৌশল নয়। বাংলাদেশ কূটনৈতিকভাবে মিয়ানমারকে যে চাপ দিবে সেটা সম্ভব নয়। কারণ মিয়ানমারে এখনো সেইভাবে গণতান্ত্রিক সরকার গড়ে ওঠেনি। ওখানে সামরিক সরকারের সকল বৈশিষ্ট্য বিদ্যমান।’
তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এখনো বিকশিত হয়নি। যার ফলে দুই দেশের মধ্যে পারস্পারিক বোঝাপড়ায় যথেষ্ট অভাব রয়েছে। এ কারণে মিয়ানমার খুব সহজে বাংলাদেশকে ভুল বুঝতে পারে। এছাড়া অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের হস্তক্ষেপ উচিত নয়। আমরাও নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ পছন্দ করি না।’

রোহিঙ্গা প্রসঙ্গে আন্তর্জাতিক দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কিভাবে প্রকাশ করা যায় সেই বিষয়ে ড. দেলোয়ার বলেন, ‘আমাদের দেশে যে সকল রোহিঙ্গা রয়েছে তাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া যেতে পারে। তখন মিয়ানমারের রোহিঙ্গাদের উপর অত্যাচার নিপীড়নের বিষয়গুলো উঠে আসবে। রোহিঙ্গা বিষয়টা দ্বিপাক্ষিক নয়। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় যা আন্তর্জাতিকভাবে তুলে ধরা উচিত। কূটনৈতিকভাবে অতীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা এখন নেওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘অং সান সু চি শান্তিতে নোবেল পেয়েছেন। তার গণতন্ত্রের মধ্যে মানবাধিকারের বিষয় ছিল। কিন্তু তিনি বর্তমানে রাজনৈতিক বিবেচনা থেকে অনেক কাজ করছেন। যা হতে পারে তার রাজনৈতিক ভবিষ্যৎ। এর ফলে সু চির গণতান্ত্