বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মিয়ানমার মানবতা ধ্বংস করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_masudআওয়ার ইসলাম: মিয়ানমার সরকারের বর্বর মুসলিমনিধনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মানুষহত্যা উসকে দেওয়া নির্মমতা ছাড়া আর কিছু নয় এই নির্মমহত্যাকাণ্ড বন্ধ না করলে বিশ্বের মানবতাবাদি মানুষেরা জেগে উঠবে

অবিলম্বে মিয়ানমারে মুসলিমনিধনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসি বিভিন্ন ধর্মীয় নেতাদের প্রতি দাবি জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, কী কাজ জাতিসংঘের? যদি মানুষ মানবতার পক্ষে না দাঁড়াতে পারে- তাহলে এই জাতিসংঘ দিয়ে আমাদের কি লাভ

ওআইসি পৃথিবীর সব ধর্মের নেতাদের মিয়ানমারে শান্তিপ্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি

জাতিসংঘের মহাসচিবসহ দায়িত্বশীলদের প্রতি মিয়ানমার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের সাধারণ মুসলমানদের উপর এই নির্মমতা বন্ধ না হলে সমগ্র বিশ্বই ক্ষতিকর এই দাবানলের শিকার হবে

রবিবার বিকালে এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন

শান্তিপ্রিয় বৌদ্ধরা কেন অশান্ত হয়ে উঠছে বিষয়ে তদন্তেরও আহ্বান জানান আল্লামা মাসঊদ

নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মুসলমান কেন নিহত হয়? অংশান সুচি কী করেন? মিয়ানমার চালায় কারা? ধরনের প্রশ্ন তুলে আল্লামা মাসঊদ বলেন, মানুষের অধিকার এভাবে ভুলুণ্ঠিত হওয়ার ঘটনা পৃথিবীর সব বর্বরতাকে হার মানায়

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ