বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইসরাইলি কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini-sisuআওয়ার ইসলাম: ইসরাইলের কারাগারে অন্তত ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি অবস্থায় রয়েছে বলে ফিলিস্তিনের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে। আজ (রোববার) ইসরাইলিরা যখন বিশ্ব শিশু দিবস উদযাপন করছে তখন তাদেরই কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছে শত শত ফিলিস্তিনি শিশু।

প্যালিস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৫ সালে কুদস ইন্তিফাদা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা প্রায় ২,০০০ ফিলিস্তিনি শিশুকে ধরে নিয়ে গেছে যাদের মধ্যে এখনও ৩৫০ শিশু বন্দি রয়েছে। এসব শিশুর মধ্যে অনেক মেয়ে শিশু রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এনজিওটির বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের হাতে শিশু অধিকার লঙ্ঘন এখন ‘মারাত্মক অপরাধের’ পর্যায়ে চলে গেছে। আটক শিশুদের জিজ্ঞাসাবাদের সময় অভুক্ত রাখা, নির্যাতন ও গালিগালাজ করা এখন ইসরাইলি সেনাদের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

বিবৃতিতে আহমাদ মুনাসারা নামের ১৪ বছরের এক ফিলিস্তিনি শিশুর নাম উল্লেখ করা হয়েছে যাকে সম্প্রতি কাল্পনিক অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে একটি ইসরাইলি আদালত। ইহুদিবাদীদের নির্যাতন থেকে ফিলিস্তিনি শিশুদের রক্ষা করার জন্য ইউনিসিফের প্রতি আহ্বান জানিয়েছে প্যালিস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ