বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চিরনিদ্রায় মাওলানা আবদুল জব্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lash_jabbar

আওয়ার ইসলাম: বাগেরহাটের কচুয়ার সহবতকাঠি গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী।

সকাল ১১টায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত খলিশাখালি নেযামিয়া মাদরাসার নিজস্ব কবরস্থানে বেলা পৌনে ১২ টায় দাফন করা হয় বলে আওয়ার আইসলামকে জানান মরহুমের জামাতা তানিম হাসান মাহমুদী।

তিনি বলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম ওলামা ও সর্ব শ্রেণির সাধারণ মানুষ তার জানাজায় অংশ নেন।

মরহুমের জানাজা নামাজের ইমামতি করেন জামাতা মাওলানা লোকমান হোসেন।

১৮ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কিংবদন্তিতূল্য আলেম মাওলানা আবদুল জব্বার।

বাংলাদেশে ইসলামি শিক্ষা সম্প্রসারণে মাওলানা আবদুল জব্বারের অসামান্য অবদান রেখেছেন। জীবনের সবকিছু ঢেলে গড়ে তুলেছেন কওমি মাদরাসাগুলোর প্রতিনিধিত্বশীল দেশের সর্ববৃহৎ সংস্থা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

৫ ভাইয়ের মধ্যে মাওলানা আবদুল জব্বার দ্বিতীয়। ১৯৩৭ সালের বাগেরহাট কচুয়া থানার সহবতকাঠি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসিম উদ্দীন।

আরআর

আরো জানতে পড়ুন

তিনি মহাসচিব তিনিই বেফাক 

কেমন ছিলেন মাওলানা আবদুল জব্বার

বাগেরহাটে লাশ; অশ্রুসজল নয়নে শেষ বিদায় জানাচ্ছে এলাকাবাসী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ