বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কাশ্মীর সীমান্তে ৩ পাকিস্তানি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmirআওয়ার ইসলাম: পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরের কেরি সেক্টরে ভারতীয় সেনাদের গোলাগুলিতে দুই মেয়ে শিশু ও এক তরুণ নিহত হয়েছে। এছাড়া, ভারতীয় সেনাদের গুলিতে চার পাকিস্তানি আহত হয়। পাক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছেন।

পুলিশের সহকারী কমিশনার রাজা মোহাম্মাদ আরিফ জানান, ভারতীয় সেনারা সকাল পৌনে দশটার দিকে কোটলি জেলার কেরি সেক্টরে গোলাগুলি শুরু করে। তিনি জানান, ভারতীয় সেনারা অবিরাম ভারী গোলা বর্ষণ করেছে এবং এসব গোলা আবাসিক এলাকায় আঘাত করছে। এর মধ্যে একটি গোলা সাব্‌জকোট গ্রামের একটি বাড়িতে পড়লে এক কিশোর ও তার দুই বোন মারা যায়। এ হামলায় আহত চারজনকে গুরুত্র অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নিয়ন্ত্রণ রেখার কাছে ভিম্বার সেক্টরের কয়েকটি গ্রামেও ভারতীয় সেনারা গোলা বর্ষণ করছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন, সকালে থেকে বিকেল ৩টা পর্যন্ত গোলাগুলি চলেছে এবং এতে অন্তত এক নারী আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, পাক সেনারাও ভারতীয় সেনাদের গোলাগুলির উপযুক্ত জবাব দিয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ