বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইউনিলিভারের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unileverআওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের বিখ্যাত ও বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে ইমরোজ ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজওয়ানা পারভীন মামলা দায়ের করেছেন।

দণ্ডবিধি ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটি আদালতে বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয়।

ফাইন্যান্স ডাইরেক্টর জাহিদুল ইসলাম মালিতা, দিনাজপুর টেরিটরি ম্যানেজার মাথিন অধিকারী, রংপুর এরিয়া সেলস ম্যানেজার জি এম ফয়সল ও বগুড়া রিজিওনাল সেলস ম্যানেজার নওরোজ আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়।

শনিবার ঠাকুরগাঁও শহরের বিশিষ্ট ব্যবসায়ী এসএম ওসমান গণির স্ত্রী মেসার্স ইমরোজ ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজওয়ানা পারভীন বলেন, তিনি ৩০ বছর যাবৎ ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছেন।

সর্বশেষ চুক্তি হয় ২০১৩ সালের ২৬ নভেম্বর। কিন্তু চুক্তিপত্র কার্যকর থাকা অবস্থাতেই কর্তৃপক্ষ তাকে টার্মিনেশন লেটার দেয়। কর্তৃপক্ষ তার পাওনা ৩৩,৮৮,৪৮১ টাকা এখনও পরিশোধ করেননি। বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাড. মোস্তাক আলম টুলু।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ