বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mujambikআওয়ার ইসলাম: আফ্রিকার দেশ মোজাম্বিকে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

ট্যাঙ্কারটি দেশটির মালাওয়ি থেকে বন্দর শহর বেইরায় জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল।

সরকারি বিবৃতি অনুযায়ী, দেশটির তেলে প্রদেশের মালাওয়ি সীমান্তের নিকটবর্তী কাফিরিজাং গ্রামে এ বিস্ফোরণ হয়। গ্রামটির বাসিন্দারা ট্যাঙ্কারটি থেকে পেট্রল নেওয়ার চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও ম্যানাসেস জানান, স্থানীয় বাসিন্দাদের আক্রমণের ফলেও এ ঘটনা ঘটতে পারে। তিনি ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিদর্শন করতে যাবেন সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

মোজাম্বিক পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। দেশটিতে প্রায় দুই কোটি ৪০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পায় মোজাম্বিক। এরপর দীর্ঘ ১৬ বছর দেশটিতে গৃহযুদ্ধ চলে। ১৯৯২ সালে গৃহযুদ্ধ শেষ হলেও তার প্রভাব এখনো দেশটির সামাজিক ও অর্থনৈতিক খাতে রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ