বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইসরায়েলের সংসদে আজান দিয়ে প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tibiআওয়ার ইসলাম: ফিলিস্তিনের একটি অঞ্চলে মাইকে আজান নিষিদ্ধ করার বিলের প্রতিবাদ জানাতে অভিনব প্রতিবাদ জানালেন ইসলায়েলের পার্লামেন্টের এক ফিলিস্তিনি সদস্য।

বৃহস্পতিবার আজান বন্ধের বিলটি উত্থাপন করা হলে ফিলিস্তিনি এ সাংসদ বিলটির বিরুদ্ধে বক্তব্য দেন এবং বিলটি বাতিলের জন্য বক্তব্যের মধ্যে আজান দিতে শুরু করেন। তিনি আজান বন্ধসহ ফিলিস্তিনিদের ওপর চালানো নানারকম অন্যায়ের প্রতিবাদ এবং নেতানিয়াহু সরকারের সমালোচনাও করেন।

ফিলিস্তিনি এ সংসদ সদস্যের নাম আহমদ তিবি। তিনি দাবি করেন, মাইকে আজান নিষিদ্ধের বিলটি নেতানিয়াহু সরকারের ইসলামফোবিয়ার চরম বর্হিপ্রকাশ।

ফিলিস্তিনের আরও একজন পার্লামেন্ট সদস্য তলেব আবু ইরার আজন দেন ও দোয়া করেন। এ সময় অন্যান্যা পার্লামেন্ট সদস্যরা শোরগোল করে উঠেন এবং তাকে বাঁধা দেন। কিন্তু সব বাধাকেই উড়িয়ে দিয়ে তিনি আজান সম্পন্ন করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে ইসরায়েলের পার্লামেন্টে বাইতুল মোকাদ্দাসসহ ফিলিস্তিনের অন্যান্য মসজিদে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের বিলটি পাশ করা হয়।

সূত্র: জিও নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ