বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কাশ্মীরের নয়া জাতীয় সংগীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir_mapআওয়ার ইসলাম: মুজাফফরাবাদে কাশ্মীরীদের জন্য নতুন জাতীয় সংগীত চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নয়া এই জাতীয় সংগীতটি ভারতের অধিকৃত কাশ্মীরীদের বর্তমান পরিস্থিতির ওপর প্রভাবিত হয়ে লেখা হয়েছে।

‘কাশ্মীর যা, পাকিস্তানও তা
এ উপত্যকা
এটা ভূস্বর্গ
তার ভাগ্যই এখন স্বাধীনতা।’

এই শব্দগুলো তাদের নয়া সংগীতের বাক্যাংশ। এর প্রযোজক প্রসিদ্ধ অভিনেতা মঈন আখতারের ছেলে ওমর আহসান। আরকিউ জিউনস মিডিয়ার পক্ষ থেকে সংগীতটি রেকর্ড করা হয়েছে।

সংগীতটি চালু করার প্রাক্কালে সংবাদ সংস্থা ডনের সঙ্গে আলোচনা করেন প্রযোজক ওমর আহসান। তিনি বলেন, ‘ভারতীয় বাহিনীর সীমাহীন বর্বরতা এবং কাশ্মীরীদের অদম্য প্রতিরোধ আমাকে কাশ্মীরীদের পক্ষে জাতীয় সংগীত লিখতে অনুপ্রাণিত করেছে।

ওমর আহসান এমবিএ করার পর বর্তমানে সাইকোলজিতে ডক্টরেট করছেন। যখন পাকসেনা সন্ত্রাস বিরোধী প্রচারভিযান শুরু করে তখন তিনি এর পক্ষে সাতটিরও বেশি সংগীত পরিবেশন করেন।

ওমর আহসান বলেন, ‘আমি ভারতের অধিকৃত কাশ্মীরী জনতার ওপর কেস প্যালেট এবং নির্বিচারের ফায়ারিংয়ের ছবি দেখে আমার ভেতরে তাদের জন্য মমতা জাগ্রত হয়। আর সেই তাগিদেই কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পক্ষে তাদের জাগিয়ে তুলতে একটি জাতীয় সংগীত লেখার কথা চিন্তা করি। আমি এটা ভেবে আশ্চর্য হই যে, কাশ্মীরীদের কোনো জাতীয় সংগীত নেই।

সূত্র: ডন নিউজ উর্দু।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ