বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

অমুসলিম মা-বাবা আমাকে কুরআন হেফজের উৎসাহ দিয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ilinaআওয়ার ইসলাম: ২১ বছরের নওমুসলিম ‘ইলিনা ডিমিট্রিয়াঙ্কো’ এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছেন। ১৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তার পিতা-মাতা কখনো তার বাধা হয়ে দাঁড়ায় নি।

ইলিনা ডিমিট্রিয়াঙ্কো বলেন, আমার বাবা-মার অনুপ্রেরণা ও সাহায্যের কারণে কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি।

ইলিনা সংযুক্ত আরব আমিরাতে নারী জন্য অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার রাশিয়ান প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন।

ইসলাম ধর্মের প্রতি অনুপ্রেরণা  সৃষ্টির ব্যাপারে তিনি বলেন, আমি একটি বেসরকারি স্কুলে পড়ালেখা করেছি। যেখানকার অধিকাংশ শিক্ষার্থী মুসলমান। আমার সহপাঠীদের আচরণ, তাদের লাইফস্টাইল এবং ইসলাম ধর্মের প্রতি তাদের প্রতিশ্রুতি দেখে আমি প্রভাবিত হয়েছি।

তিনি বলেন, পবিত্র কুরআন শেখার জন্য আমি 'জায়নাব বিনতে সাবিত' শিক্ষাকেন্দ্রে যোগাযোগ করি। সেখানে যাওয়ার পর শিক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষ আমাকে সাদরে গ্রহণ করেন।

ইলিনা ডিমিট্রিয়াঙ্কো আরও বলেন, আমার পিতা-মাত মুসলমান নয় এবং আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি তার জন্য তারা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার কথাবার্তা এবং আচরণে পরিবর্তন দেখার পর আমার পিতা-মাতাও আমার প্রতি প্রভাবিত হন এবং সম্পূর্ণ কুরআন মুখস্থ করার জন্য তারা আমাকে উৎসাহিত করেছেন।

তিনি বলেন, আমি ৪ বছর পূর্বে থেকে কুরআন হেফজ করতে শুরু করি। আমার পিতা-মাতার সহায়তায় এক বছর পূর্বে সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়। এখন আমার শ্রদ্ধেয় পিতা-মাতা টেলিভিশনে আমার কুরআন প্রতিযোগিতা দেখছেন।

প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হওয়ার প্রত্যাশা করে তিনি বলেন, আমার জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা।

উল্লেখ্য, আমিরাতে নারীদের জন্য প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এপর্যন্ত ৭১ জন প্রতিনিধির মধ্যে ৫১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

আমিরাতে ‘শেইখা ফাতিমা বিনতে মুবারাকা’ শিরোনামে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ৭০টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে ৬ নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

-ইক