বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মরক্কোর পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina2-1আওয়ার ইসলাম: মরক্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে মরক্কো যাচ্ছেন তিনি।

আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মরক্কোর মারাক্কেশ শহরের মেনারা বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেওয়া হবে। এ সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার মারাক্কেশের বাব ইগলি হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কপ ২২-এর উচ্চপর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মেদ, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও ইউনিসেফের এক্সিকিউটিভ সেক্রেটারি পেট্রিসিয়া এসপাইনোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের অভ্যর্থনা জানাবেন। বিকেলে কপ ২২-এর যৌথ উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৪৯তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ