বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ওরা আমাকে বাঁচতে দেবে না, ধ্বংস করে দেবে; আশঙ্কা মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi2আওয়ার ইসলাম: প্রাণসংশয় হতে পারে। আশঙ্কা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জানালেন, সব পরিস্থিতির মোকাবিলা করতে তিনি প্রস্তুত। জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না, ঘোষণা প্রধানমন্ত্রীর।

রবিবার পিএমও-র টুইটার হ্যান্ডেলে তিনি লিখেন, ‘‘‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে, কারণ ৭০ বছর ধরে তারা যে লুঠ চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রস্তুত।’’ প্রধানমন্ত্রীর এই টুইট-বার্তায় আভাস, তিনি বিভিন্ন ভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন।

শুধু টুইটারেই কিন্তু নয়, রবিবার নিজের ভাষণেও মোদী বলেছেন, তাঁকে খুন করা হলেও তিনি পিছু হঠবেন না। গোয়ার মোপায় রবিবার একটি বিমানবন্দরের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মোদী। সেখানেই তিনি এ কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘কেউ যদি আমাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে, তা হলেও আমি থামব না।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ