বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আজ হুমায়ূন আহমেদের জন্মদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

humayun-ahmedআওয়ার ইসলাম: ১৯৪৮ সালে আজকের দিনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্ম। নেত্রকোনার কুতুবপুরের সন্তান হুমায়ূনকে বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের অন্যতম মনে করা হয়।

তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, নাট্যকার ও চলচ্চিত্রকার। যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করা হুমায়ূন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন, তবে লেখালেখিতে ব্যস্ত হয়ে একসময় তা ছেড়ে দেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক। হুমায়ূনের সৃষ্ট ‘হিমু’, ‘মিসির আলি’, ‘শুভ্র’ ও ‘বাকের ভাই’ চরিত্রগুলো দেশের তরুণশ্রেণীকে আজও গভীরভাবে উদ্বেলিত করে।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে তার বাবা ফয়জুর রহমান আহমেদ পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্মরত ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। সেসময় পাকিস্তানি বাহিনী তাকেও ধরে নিয়ে কিছুদিন আটকে রেখে দৈহিক নির্যাতন চালায়।

হুমায়ূন রচিত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হলো- ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’ ইত্যাদি। তার নির্মিত অন্যতম চলচ্চিত্র - ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘ঘেঁটুপুত্র কমলা’ ইত্যাদি। সাহিত্য সংস্কৃতিতে অনন্য অবদানের জন্য হুমায়ূন জিতেছিলেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

তিনি ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ